প্রযুক্তি শিখে খুলনায় একদিনে চাকরি পেলো ১৫৭ জন

৩০ মে, ২০২২ ২১:২২  
প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে খুলনায় সোমবার অনুষ্ঠিত দিনব্যাপী চাকরি মেলায় চাকরি পেয়েছেন ১৫৭ জন। এটুআই, ইউনিসেফ বাংলাদেশ ও ইউএনডিপি এক্সিলারেটর ল্যাব-এর সহযোগিতায় মেলার আয়োজন করে সুন্দরবন ইন্সটিটিউট অব টেকনোলজি। মেলায় দেশের ২৫টি শিল্পপ্রতিষ্ঠান প্রশিক্ষিত যুবদের কাছ থেকে সিভি সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও চাকুরির জন্য নির্বাচনের লক্ষ্যে অংশ নেয়। শত শত চাকুরি প্রত্যাশী তরুণ ও তরুণী দিনব্যাপী এই মেলায় অংশগ্রহকারী শিল্পপ্রতিষ্ঠানের স্টলগুলোতে পরিদর্শন করে তাদের পছন্দের চাকুরির জন্য জীবন-বৃত্তান্ত জমা দেন। এদিন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ চাকুরি প্রত্যাশীর কাছ থেকে মোট ৯২৭টি সিভি সংগ্রহ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় চাকুরির প্রদানের লক্ষ্যে ১৫৭ কে নির্বাচন করেন। চাকুরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ইসমাইল হোসেন। সুন্দরবন ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ এস এম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি জনাব সরদার এম আসাদুজ্জামান, এটুআই-এর স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট জনাব আসাদ-উজ-জামান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি বুলু বিশ্বাস এবং ইউনিসেফ বাংলাদেশ খুলনার চিফ অব ফিন্ড মো. কাউসার হোসাইন।